শান্তি আলোচনায় পাকিস্তানে ইরান, যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তবে আলোচনায় অংশ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, আলোচনায় অংশ নিতে তাদের সদিচ্ছা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কোনো আস্থা নেই।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র একটি প্রকৃত এবং কার্যকর চুক্তির জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে প্রস্তুত থাকবে।

গালিবাফ আরও অভিযোগ করেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থতায় শেষ হয়েছে। তার ভাষায়, আমেরিকানদের সঙ্গে আলোচনা প্রায়ই প্রতিশ্রুতি ভঙ্গ এবং চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার মাধ্যমে শেষ হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলও পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই দলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এই আলোচনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০