শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলল ইরান, দিনে ১৫ জাহাজ

ছবি সংগৃহীত

দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে দেশটি।

ইরান জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচল করতে হলে প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত প্রটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে যুদ্ধের আগের মতো স্বাভাবিক অবস্থায় জাহাজ চলাচল ফিরতে আরও সময় লাগবে বলেও সতর্ক করেছে তেহরান।

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৈঠকের আগে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে দিনে ১৫টিরও কম জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সব ধরনের জাহাজ চলাচল ইরানের অনুমতি ও কঠোর শর্ত সাপেক্ষে পরিচালিত হচ্ছে।

নতুন এই ব্যবস্থাপনা তদারকি করছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর। তাদের তত্ত্বাবধানে জারি করা বিধিমালা অনুযায়ী প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে।

ইরান আরও জানিয়েছে, নিকট ভবিষ্যতে এই জলপথে জাহাজ চলাচল যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অনেকাংশেই এই পথের ওপর নির্ভরশীল।

গত ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছিল তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়।

প্রণালি বন্ধ থাকলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।

যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান আগেই জানিয়েছিল যে নিয়ন্ত্রিতভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। সেই অনুযায়ী এখন নতুন শর্ত ও প্রটোকল জারি করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধবিরতির সময় জাহাজ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় এবং কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায় পরিচালিত হবে।

বুধবার ইরানের রেভল্যুশনারি গার্ড কোর প্রণালির নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে জাহাজগুলোকে ওমান উপকূলের প্রচলিত পথ এড়িয়ে ইরানের উপকূলের কাছাকাছি দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, প্রধান নৌপথে মাইন থাকার আশঙ্কা থাকায় নতুন নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।

ইরানি সংবাদমাধ্যমের দাবি, প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে তেহরান। এ ছাড়া প্রতি ব্যারেল তেল পরিবহনে ১ ডলার করে টোল আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এই অর্থ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার পানি পান করে দূষণ কমার দাবি বিজেপি নেতার

১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

২

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

৩

অবরোধ শেষের আগেই নদীতে জেলেরা, মাছ ধরার প্রস্তুতি

৪

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী

৫

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

৬

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত

৭

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

৮

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না নেতানিয়াহু ও বিরোধী জোট

৯

নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কম লাগে, বলছে গবেষণা

১০

৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১১

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

১২

এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

১৩

বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

১৪

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

১৫

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

১৬

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০, সংখ্যা ৫০ হতে পারে

১৭

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ রিজভীর

১৮

স্ত্রীকে যেভাবে খুশি রাখবেন, সুখী দাম্পত্যের সহজ উপায়

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

২০