ইরান নিয়ে ‘ভালো আলোচনা’, দ্রুত যুদ্ধ শেষের আশা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব দ্রুতই যুদ্ধের অবসান হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে সমঝোতা হলে তেহরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে। তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে এবং দ্রুতই একটি চুক্তি হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি তেহরান। তবে দুই দেশের মধ্যে আদান-প্রদান হওয়া নথিগুলো পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধে একাধিকবার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ রয়ে গেছে।

সূত্র:
আল-জাজিরা / পিবিএস

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাগ্রত ব্যবসায়ী ও জনতার ২০২৬–২৮ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

হেডলাইন’ সিরিজে চমক হিসেবে হাজির চঞ্চল চৌধুরী

রূপগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা: সরোয়ার আলমগীর

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ: শামা ওবায়েদ

বায়েনার গোলে এগিয়ে স্পেন, বিপাকে উরুগুয়ের শেষ ষোলোর স্বপ্ন

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে: ইসলামী আন্দোলন

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে অভিযোগ ব্রাজিলের, উদাহরণ হিসেবে মেসির গোলের প্রসঙ্গ

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে কোন দল? শীর্ষে ব্রাজিল, এরপর আর্জেন্টিনা

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভিডিও ভাইরাল; গ্রেফতার ১

১০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, শ্রদ্ধা জানালেন বীর শহীদদের

১১

শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

১২

আজ পবিত্র আশুরা: কারবালার আত্মত্যাগ স্মরণে দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য

১৩

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম শুরু ২৫ লাখ ডলার

১৪

আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় তিনতলা ভবন রাঙালেন টাঙ্গাইলের ব্যবসায়ী, এলাকায় চাঞ্চল্য

১৫

হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৬ জুলাই

১৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধি: সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে?

১৭

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৮

৯৮১ দিন পর ব্রাজিল দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, ম্যাচ শেষে কান্না

১৯

টাইব্রেকারের নিয়মে বড় পরিবর্তনের আভাস, এক টসেই নির্ধারিত হবে সুবিধা

২০