নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে-স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য যে সময় থেকে কার্যকর হবে, একই সময় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তবে সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের ভাতা সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাবেন না বলে জানা গেছে। মূল বেতন কাঠামোর আওতায় তারা নবম পে-স্কেলের সুবিধা পেলেও ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য থাকতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় আসবেন। সরকারি চাকরিজীবীদের জন্য যখন থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, তখন থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর সুবিধা পাবেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সিদ্ধান্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যেও নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দাবিতে অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ সিদ্ধান্তে উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের চূড়ান্ত কাঠামো, বেতন নির্ধারণের পদ্ধতি এবং ভাতা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সরকার পরবর্তীতে স্পষ্ট করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

১০

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

১১

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

১৩

হারিয়ে যাচ্ছে শৈশবের মাঠ, মোবাইলের পর্দায় বন্দি শিশুরা

১৪

কক্সবাজারের হোটেল বারে সংঘর্ষে যুবক নিহত, আটক যুবকেরও মৃত্যু

১৫

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধে কঠোর ইউজিসি, গাফিলতিতে ব্যবস্থা

১৬

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, নজর ইরান-কাতার বৈঠকে

১৭

নজরুলের কবিতা-গানে আজও জাগে দ্রোহ ও মানবতার সুর

১৮

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১৯

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

২০