তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে আন্দালিব রহমান পার্থেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

মন্ত্রিসভায় এটিই হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম বড় ধরনের রদবদল। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনা হচ্ছে।

মঈন খান পাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়

মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তার ছেড়ে দেওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব মঈন খানকে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া মন্ত্রিসভায় নতুন করে সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকনের অন্তর্ভুক্তির খবরও পাওয়া গেছে। দুজনই বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদ সদস্য।

সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জহির উদ্দিন স্বপনের দায়িত্বে পরিবর্তন

বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় রদবদলের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। একই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পার্থকে শপথের জন্য ফোন

আন্দালিব রহমান পার্থের মন্ত্রী হওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

তবে পার্থকে ঠিক কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তখনও নিশ্চিত তথ্য জানাতে পারেননি দলটির মহাসচিব।

শপথ নিয়ে যা বললেন নতুন সদস্যরা

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি নিয়ে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। শেষ মুহূর্তের আগে দায়িত্বের বিষয়টি নিশ্চিত করে বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে সাচিং প্রু জেরী জানান, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মন্ত্রিসভায় সদস্য সংখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার আনুষ্ঠানিক সদস্য নন।

মন্ত্রিসভার এই রদবদলের মাধ্যমে নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসছে। তবে শপথ অনুষ্ঠানের আগে দায়িত্ব বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

জ্বালানি সংকটে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং, বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র

কলকাতার হোটেলে আগুনে সাংবাদিক দেবাশীষসহ নিহত ৭ বাংলাদেশি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণা আজ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন কি গাজী নজরুল?

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমছে না মশা, বাড়ছে ডেঙ্গু

নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা, তমিজী হককে আটকে রাখার অভিযোগ

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

১০

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯; বাংলাদেশি থাকার আশঙ্কা

১১

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

১২

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

১৩

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

১৪

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

১৫

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

১৬

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

১৭

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

১৮

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

১৯

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

২০