ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

ছবি সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হলেও তার প্রশাসনের সামনে সেই প্রভাব দেখাতে পারেনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। যদিও দেশটির হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও সীমিত সামরিক সক্ষমতা রয়েছে বলে তিনি স্বীকার করেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ১৫৯টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে এবং দেশটির ২০০টি যুদ্ধবিমান আর কার্যক্ষম নেই। এছাড়া ইরানের রাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়েছে বলেও তিনি দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “চার মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। গত চার মাসে আমরা তাদের অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে দিয়েছি।”

এছাড়া তিনি মন্তব্য করেন, “ইরান ছিল মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ। কিন্তু তারা আমার সঙ্গে সেই দাদাগিরি দেখাতে পারেনি।”

তবে ট্রাম্পের উত্থাপিত এসব সামরিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

১০

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

১১

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১৩

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১৪

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৫

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৬

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৭

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৮

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৯

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

২০