মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র দাস গ্রেফতার

ছবি সংগ্রহ

মানি লন্ডারিংয়ের অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রামচন্দ্রপুর এলাকার রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৩ জুলাই) গাইবান্ধার পুলিশ সুপার জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১২ জুলাই) রাতে মন্দিরসংলগ্ন একটি রিসোর্ট থেকে গাইবান্ধা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে সিআইডি। পরে তাকে ঢাকায় নেওয়া হয়।

সিআইডি জানায়, বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ৪(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তথ্যমতে, হরিদাস চন্দ্র দাস ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন।

তদন্তে আরও উঠে এসেছে, তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিয়ে সরকারি চাকরি, বদলি, হুন্ডি ও বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তিনি সম্পাদিত (এডিট করা) ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সংরক্ষিত ভুয়া ফোনকলও ব্যবহার করতেন বলে দাবি করেছে সিআইডি।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ব্যক্তি তার ব্যাংক হিসাব ও এমএফএস অ্যাকাউন্টে অর্থ জমা দিয়েছেন এবং প্রায় সমপরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে, যা তার পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এছাড়া বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আগের একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

সিআইডি জানিয়েছে, অভিযুক্তের ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট এবং অর্থ লেনদেনের উৎস নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১০

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১১

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১২

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৩

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৪

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

১৫

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

১৬

ডেঙ্গুর নতুন ধরন ডেন-৩, বাড়ছে সংক্রমণ-উদ্বেগ

১৭

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনে সময় বাড়ল

১৮

১৪ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ

১৯

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

২০