
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বৃত্তির ফলাফলে রংপুরের পীরগঞ্জ উপজেলার মোট ২৫২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ট্যালেন্টপুল (সরকারি) ক্যাটাগরিতে ৭১ জন, ট্যালেন্টপুল (বেসরকারি) ক্যাটাগরিতে ২৮ জন, সাধারণ বৃত্তি (সরকারি) ক্যাটাগরিতে ১১১ জন এবং সাধারণ বৃত্তি (বেসরকারি) ক্যাটাগরিতে ৪২ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উপজেলা শিক্ষা সংশ্লিষ্টরা জানান, বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
প্রকাশিত তালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ বিদ্যালয় অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ফলাফলের তালিকা থেকে রোল নম্বর যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন