আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সৈয়দপুরে সিনেমা হলে এখন আর শুধু সিনেমাই নয়, বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবল ম্যাচ। আগামী রোববার (১২ জুলাই) আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাত্র ৫০ টাকার টিকিটে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বড় পর্দায় খেলা উপভোগের সুযোগ থাকায় দর্শকদের আগ্রহও বাড়ছে।

শহরের তামান্না সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, দর্শক টানতে ইতোমধ্যে শহরজুড়ে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় জানানো হচ্ছে, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনকে নিয়ে বড় পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ব্যালকনি ৫০ টাকা এবং শোভন শ্রেণি ৩০ টাকা।

তামান্না সিনেমা হলের স্বত্বাধিকারী মাহবুব আলী ঝন্টু বলেন, একসময় নীলফামারী জেলায় ২৩টি সিনেমা হল ছিল। সময়ের সঙ্গে অধিকাংশ হলই বন্ধ হয়ে গেছে। কোথাও সিনেমা হল ভেঙে মার্কেট বা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে, আবার কোথাও ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সিনেমা ব্যবসায় মন্দা চললেও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি হলটি চালু রেখেছেন।

তিনি জানান, বর্ষাকালে খোলা জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে গিয়ে বৃষ্টির কারণে দর্শকদের ভোগান্তি পোহাতে হয়। সেই বিষয়টি বিবেচনায় রেখেই শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করা হয়েছে।

মাহবুব আলী ঝন্টু আরও বলেন, গত ৭ জুলাই মিসর ও আর্জেন্টিনার ম্যাচটি হলে প্রদর্শন করা হয়েছিল। ওই ম্যাচে দর্শকদের উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এ ম্যাচেও ভালো সাড়া মিললে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে।

সিনেমা হল কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ একদিকে যেমন ফুটবলপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দেবে, অন্যদিকে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে সিনেমা হল ব্যবসায়ও কিছুটা প্রাণ ফিরিয়ে আনবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১০

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১১

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১২

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৪

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৫

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১৭

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

১৮

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

১৯

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

২০