সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে দুই দেশের বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রথাগত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতেও প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আইএসপিআর জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: আইএসপিআর

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

কমলনগরে আওয়ামী লীগের সাবেক নেতা জামায়াতে যোগদান

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বড় পরিকল্পনা, বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী

রংপুর জেলা পরিষদের ১২৭ প্রকল্পের ৬৪টিই পীরগঞ্জে, বৈষম্যের অভিযোগে সমালোচনা

এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

পতাকা বিদেশের, রক্ত বাংলাদেশির—এই উন্মাদনার শেষ কোথায়?

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন চঞ্চল-পূর্ণিমা-তৌসিফরা

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১

১০

রংপুরের পীরগঞ্জে পথ হারানো এক কিশোর উদ্ধার, মিঠাপুকুরের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

১১

রাজধানীতে অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ জন

১২

সান্তাহারে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাসফিহা আক্তার মিনহা, সন্ধান চায় পরিবার

১৩

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন পারেদেস-আলভারেজ

১৪

রায়পুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

১৫

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ডোমারের আসাদুল, সন্ধান চায় পরিবার

১৬

হুয়াওয়ে বাংলাদেশে চাকরির সুযোগ

১৭

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

১৮

বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন নেইমার

১৯

সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি, আটক ২ যুবক

২০