
রংপুর জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প বণ্টনকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মোট ১২৭টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬৪টিই বরাদ্দ দেওয়া হয়েছে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নিজ উপজেলা পীরগঞ্জে। অন্যদিকে জেলার বাকি সাতটি উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৬৩টি প্রকল্প।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, বিভিন্ন অর্থবছরে সাশ্রয় হওয়া প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে চলতি বছরের ১৭ মে অনুষ্ঠিত জেলা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ১২৭টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
নথিপত্র অনুযায়ী, প্রকল্প বণ্টনের চিত্রে দেখা যায়—
স্থানীয়দের অভিযোগ, জেলার অন্যান্য উপজেলার উন্নয়ন চাহিদা উপেক্ষা করে একটি উপজেলায় অর্ধেকের বেশি প্রকল্প বরাদ্দ দেওয়ায় উন্নয়ন বণ্টনে ভারসাম্য নষ্ট হয়েছে। তাদের মতে, প্রকল্প বণ্টনের ক্ষেত্রে জনসংখ্যা, অবকাঠামোগত প্রয়োজন এবং এলাকার বাস্তব উন্নয়ন চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক অভিযোগ করে বলেন, জেলা পরিষদের প্রশাসক হওয়ার পর থেকেই সাইফুল ইসলাম দলীয় লোকজনের মাধ্যমে অধিকাংশ প্রকল্প নিজ উপজেলায় দিয়েছেন। এতে তিনি প্রশাসকের পদে থাকার নৈতিক ভিত্তি হারিয়েছেন বলে মন্তব্য করেন।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রকল্প বণ্টন নিয়ে সংবাদ করার পরিবর্তে দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার আহ্বান জানান। তার ভাষ্য, “এটা কোনো নিউজ না। যদি প্রমাণ করতে পারেন আমি ঘুষ খাচ্ছি, তাহলে সেটা নিয়ে সংবাদ করুন।”
এদিকে প্রকল্প বণ্টনে বৈষম্যের অভিযোগ ঘিরে রংপুরজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়রা উন্নয়ন প্রকল্প বণ্টনে অধিক স্বচ্ছতা, জবাবদিহি এবং সব উপজেলার জন্য সমান গুরুত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন