মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন চঞ্চল-পূর্ণিমা-তৌসিফরা

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা দিন দিন আরও বাড়ছে। নকআউট পর্বে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় উদযাপন করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তারা।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ম্যাচ শেষে লিখেছেন, “খুব ভয় পাইছিলাম, তবে মিশর দুর্দান্ত খেলেছে।” প্রতিপক্ষের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় তাকে স্বস্তি দিয়েছে।

অভিনেত্রী পূর্ণিমা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সবাই ভেবেছিল সব শেষ, তখন মেসি ও তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো হাল ছাড়ে না। আলহামদুলিল্লাহ।”

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব মেসির নেতৃত্বে দলের প্রত্যাবর্তন দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, “পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।”

অন্যদিকে অভিনেত্রী কেয়া পায়েল ম্যাচ চলাকালীন নিজের স্নায়ুচাপের কথা জানিয়ে মজার ছলে লিখেছেন, “আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।”

গায়িকা মিলা মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, “আমি মাঠে গেলাম, আর আর্জেন্টিনাকে ডাকতেই যেন জয় চলে এলো।”

সংগীতশিল্পী তাসরিফ খান মেসির প্রশংসা করে লিখেছেন, “জাদুকর যখন মাঠে, তখন ভয় কিসের? এগিয়ে যাও আর্জেন্টিনা।”

তবে একটু ভিন্নধর্মী মন্তব্য করেছেন সংগীতশিল্পী বেলাল খান। তিনি রসিকতার সুরে লিখেছেন, “ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু আর্জেন্টিনা গোল দেওয়ার পর থেকেই দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা…”— যা সামাজিক মাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচ নিয়েও ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ তারকাদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১০

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১১

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১২

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

১৩

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

১৪

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

১৫

জ্বালানি সংকটে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং, বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র

১৬

কলকাতার হোটেলে আগুনে সাংবাদিক দেবাশীষসহ নিহত ৭ বাংলাদেশি

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণা আজ

১৮

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন কি গাজী নজরুল?

১৯

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমছে না মশা, বাড়ছে ডেঙ্গু

২০