
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরকার এলাকায় এক পথ হারানো কিশোরকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে সে নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।
উদ্ধার হওয়া কিশোরের ভাষ্যমতে, তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আজিতপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ জেন্না মিয়া এবং মায়ের নাম বুলবুলি বেগম। এছাড়া সে জানায়, সে বলদীপুকুর মাদ্রাসায় পড়াশোনা করে।
কিশোরটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে স্থানীয়রা তার পরিবারের সন্ধান করছেন। যদি কেউ তাকে চিনে থাকেন বা তার পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে, তাহলে অনুগ্রহ করে দ্রুত তার বাবা-মাকে বিষয়টি জানান।
বর্তমানে কিশোরটি রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর শানেরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোষপুর গ্রামে নিরাপদে রয়েছে।
যোগাযোগ: 01728-016201
কিশোরটির পরিবার বা স্বজনদের কাছে এই তথ্য পৌঁছে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন