মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন পারেদেস-আলভারেজ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মিশর ফুটবল দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি শেষ করেছে। যুক্তরাষ্ট্রের কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সর্বশেষ অনুশীলনে ম্যাচের নির্ধারিত সময়েই অনুশীলন করেন খেলোয়াড়রা।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের পারফরম্যান্সে কিছু ঘাটতি ছিল। তাই মিশরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি এবং লিওনেল মেসির ওপর বাড়তি দায়িত্ব কমানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

অনুশীলনের আগে ও পরে স্কালোনি লিওনেল মেসি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস এবং নাহুয়েল মলিনাসহ কয়েকজন সিনিয়র ফুটবলারের সঙ্গে আলাদা করে আলোচনা করেন।

প্রথম পরিবর্তন আসছে রক্ষণভাগে। নিকোলাস তালিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ফাকুন্দো মেদিনার পায়ে টান ধরায় অভিজ্ঞ তালিয়াফিকোকেই বেছে নিয়েছেন স্কালোনি।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস খেলবেন থিয়াগো আলমাদার পরিবর্তে। এতে এনজো ফের্নান্দেজ, রদ্রিগো দে পল ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে পরিচিত মিডফিল্ড কম্বিনেশন ফিরছে।

আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ সুযোগ পাচ্ছেন লাউতারো মার্তিনেজের জায়গায়। চোট কাটিয়ে ফেরা আলভারেজ বল হারানোর পর দ্রুত প্রেসিংয়ে কার্যকর হওয়ায় তাকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

১০

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১২

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

১৩

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১৪

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১৫

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৮

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৯

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

২০