ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও নেদারল্যান্ডস। মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা। অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে নেদারল্যান্ডস।

নর্থ আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আক্রমণভাগে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও দেজিরে দুয়ের মতো তারকারা। তবে ম্যাচজুড়ে আলো কেড়ে নেন মাইকেল ওলিসে।

প্রথমার্ধের ৪৩তম মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন ওলিসে। বিরতির পর ৪৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

ম্যাচের ৬৪তম মিনিটে নর্থ আয়ারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন প্যাট্রিক ক্যালি। তবে প্রতিপক্ষের আশা গুঁড়িয়ে দিয়ে ৭৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। তার তৃতীয় গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

এদিকে আরেক প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলগুলোর কোচরা।

উল্লেখ্য, আগামী ১৭ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১০

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১২

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৩

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৪

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৫

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসবে অধিদপ্তরের নজরদারিতে: ববি হাজ্জাজ

১৮

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

১৯

জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন

২০