ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আশা ট্রাম্পের, সমঝোতা হতে পারে সপ্তাহেই

ছবি সংগৃহীত

আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আজ লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে একটু সমস্যা হয়েছিল, তবে আমি খুব দ্রুত সেটি সমাধান করেছি।”

ট্রাম্প দাবি করেন, হিজবুল্লাহর সঙ্গে গুলি চালানো বন্ধ করতে তিনি কথা বলেছেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই পরে গুলি চালানো বন্ধ করেছে।

এর আগে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তাবিত খসড়ায় তৃতীয় দফা সংশোধনের কথা জানায় হোয়াইট হাউস। যদিও সংশোধিত খসড়ার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তি সম্পাদনের জন্য ইরান আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরান জানিয়েছে, দেশের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো চুক্তিতে সম্মত হবে না।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আলোচনার চূড়ান্ত ফলাফল এখনও অনিশ্চিত।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১০

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১১

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

১২

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১৩

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

১৪

নতুন পে-স্কেলে বাড়ছে পরিচালন ব্যয়, চাপে বাজেট

১৫

বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

১৬

জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

১৭

তোফায়েলসহ ১৬ সাবেক এমপির নামে সংসদে শোকপ্রস্তাব

১৮

ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

১৯

টিভিতে আজকের খেলা: ডিপিএল, টেস্ট ও ফুটবল

২০