চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাফায়াত উল্লাহ বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাতের খাবার শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন শাফায়াত উল্লাহ। রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোতারপাড়া জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন।

দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) মোখলেসুর রহমান সাপের কামড়ে শাফায়াত উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১০

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১১

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১২

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৩

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৪

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

১৫

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

১৬

ডেঙ্গুর নতুন ধরন ডেন-৩, বাড়ছে সংক্রমণ-উদ্বেগ

১৭

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনে সময় বাড়ল

১৮

১৪ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ

১৯

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

২০