ব্রাজিলের গোল উৎসব, পানামাকে ৬-২ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের প্রস্তুতি জয় দিয়ে শুরু করেছে ব্রাজিল। সোমবার (১ জুন) রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র। তবে ১৪ মিনিটে কুইয়ারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা।

এরপর ৩৯ মিনিটে ভিনিসিউসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন কোচ কার্লো আনচেলত্তি। গোলরক্ষক ছাড়া একসঙ্গে ১০ জন খেলোয়াড় পরিবর্তন করে চমক দেখান তিনি। তার এই কৌশলেই আক্রমণের ঝড় তোলে সেলেসাওরা।

৫৩ মিনিটে হায়ান, ৬০ মিনিটে লুকাস পাকেতা এবং ৬৩ মিনিটে পেনাল্টি থেকে থিয়াগোর গোলে ব্যবধান ৫-১ হয়। এরপর ৮১ মিনিটে পাকেতার পাস থেকে দানিলো সান্তোস ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন।

ম্যাচের ৮৪ মিনিটে দূরপাল্লার শটে পানামার হয়ে দ্বিতীয় গোল করেন কার্লোস হার্ভে। তবে তা শুধুই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৬-২ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন দুর্দান্ত জয় ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

উল্লেখ্য, আগামী রোববার প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ

ব্রাজিলের গোল উৎসব, পানামাকে ৬-২ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু

বিএনপির কিছু নেতার প্রশিক্ষণ দরকার: আসিফ মাহমুদ

দেশে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে হামের সংক্রমণ

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

জাগ্রত ওকে বাংলাদেশ ম্যাগাজিনের ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সাতক্ষীরায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

১০

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু

১১

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১২

কিচেন কেবিনেট’ বিতর্কে জবাব দিলেন আসিফ মাহমুদ

১৩

ঈদযাত্রায় কমলাপুরে ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা

১৪

কক্সবাজার জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৫

ত্রিশালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান

১৬

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীনের ওপর হামলা

১৭

কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ

১৮

রাসেল পার্কে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৯

মে মাসের ২০ দিনেই রেমিট্যান্স ২৬২ কোটি ডলার

২০