জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) পুরুষ ২৫০ জন এবং নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহে প্রবেশের জন্য চারটি ফটক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারী মুসল্লিদের জন্য একটি আলাদা প্রবেশ ফটক থাকবে। পাশাপাশি বহির্গমনের জন্য সাতটি ফটকের ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি নিরোধক শামিয়ানার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ সেমিফাইনাল: কী বললেন মেসি, এমবাপ্পে, কেইন ও ইয়ামাল?

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ

যশোরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র দাস গ্রেফতার

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা: তারেক রহমান

টানা বৃষ্টিতে স্থবির রাজধানীর জনজীবন

মেসিকে ‘ঘুম পাড়ানোর’ হুমকি দিলেন জো কোল

স্কুল-কলেজে পানি, চরম দুর্ভোগে পীরগঞ্জের চতরা

বরিশাল সফরে তারেক রহমান, বৃক্ষরোপণ কর্মসূচি

১০

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

১১

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

১২

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

১৩

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

১৪

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

১৫

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

১৭

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

১৮

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

১৯

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

২০