আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, বেতন ৪৫ হাজার টাকা

ছবি: সংগৃহীত।

দেশের অন্যতম বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন কিচেন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ আগস্ট থেকে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কিচেন ম্যানেজার পদে নির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া রান্নাঘরের ইনভেন্টরি (মজুদ) ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টিমান বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক।

নারী ও পুরুষ—উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকার মগবাজারে।

বেতন হিসেবে মাসিক ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা এবং শিক্ষা সহায়তা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আদ-দ্বীন ফাউন্ডেশন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০