কোনাবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগ, গর্ভে থাকা জমজ সন্তান হারানোর দাবি

ছবি: সংগৃহীত।

গাজীপুরের কোনাবাড়ীতে এক হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। অভিযোগ, চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর অকাল প্রসবের মাধ্যমে ছয় মাসের গর্ভে থাকা জমজ সন্তান হারিয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ওমর ফারুক ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করেন। পরিবারের ভাষ্য, গত সোমবার বিকেলে ছয় মাসের অন্তঃসত্ত্বা হোসনেয়ারা বেগম হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হোমিওপ্যাথি চেম্বারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আনোয়ারা পারভীন তাকে একটি ওষুধ সেবন করান।

পরিবারের দাবি, ওষুধ খাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই হোসনেয়ারা বেগমের তীব্র প্রসববেদনা শুরু হয়। পরে অকাল প্রসবের মাধ্যমে গর্ভে থাকা জমজ সন্তানদের মৃত্যু হয়। এতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

ওমর ফারুক অভিযোগ করেন, ঘটনার পর চিকিৎসকের কাছে ওষুধের বিষয়ে জানতে চাইলে প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়া হলেও পরে তিনি ব্যবহৃত ওষুধের নাম জানান। পরবর্তীতে অন্য এক অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে তিনি জানান, ওই ওষুধ সাধারণত প্রসববেদনা ত্বরান্বিত করতে ব্যবহৃত হয় এবং ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে এটি প্রয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবারের ধারণা, ওই ওষুধ প্রয়োগের কারণেই অকাল প্রসব হয়ে তাদের অনাগত জমজ সন্তানের মৃত্যু হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল ওষুধ প্রয়োগের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক আনোয়ারা পারভীন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি প্রসূতি রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন এবং তার দেওয়া ওষুধের কারণে এ ঘটনা ঘটেছে—এ অভিযোগ সঠিক নয়।

এদিকে কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি সুস্থ হয়ে ফিরে এসে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

জ্বালানি সংকট কাটাতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আসছে নতুন নিয়ম

ইতিহাস গড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য মিরাজ

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবনের জন্য গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে

১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

১১

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ হাসনাতের

১২

ইউএনওর থাপ্পড়-লাঠিপেটার ভিডিও ভাইরাল, যা দেখা গেল সিসিটিভিতে

১৩

সকালে ঘুম থেকে উঠে যেসব অভ্যাস আপনাকে রাখবে সুস্থ

১৪

রাত ৮টার পর দোকান খোলা যাবে না, নতুন নির্দেশ সরকারের

১৫

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

১৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

১৭

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৮

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

১৯

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

২০