
বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের যাত্রার ইতি টানলেও কেপ ভার্দে রেখে গেছে অনুপ্রেরণার এক অসাধারণ গল্প। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় আফ্রিকার ছোট্ট দেশটি। তবে ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে ছিলেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া।
পুরো ম্যাচে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে আর্জেন্টিনার আক্রমণভাগকে ভোগান্তিতে ফেলেন তিনি। শুধু গোলপোস্টই সামলাননি, রক্ষণভাগ থেকে আক্রমণ গড়ার ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
ম্যাচ শেষে সামনে আসে একটি চমকপ্রদ পরিসংখ্যান। চলতি বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বেশি সফল ড্রিবলিং করেছেন ভোজিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে তিনি দুটি সফল ড্রিবল সম্পন্ন করেন। অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে রোনালদো কোনো সফল ড্রিবল করতে পারেননি।
যদিও রাউন্ড অব ১৬-এ স্পেনের বিপক্ষে মাঠে নামার সুযোগ রয়েছে রোনালদোর। ফলে এই পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগও থাকছে তার সামনে।
আর্জেন্টিনার বিপক্ষে হারলেও কেপ ভার্দের লড়াকু মানসিকতা ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছিল দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভোজিনিয়া বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তারা সমানতালে লড়াই করেছেন এবং জয় পাওয়ার সুযোগও তৈরি হয়েছিল।
তিনি বলেন, “আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলেছি। আজ আমরা তাদের সঙ্গে সমান তালে লড়াই করেছি এবং আমাদের জেতার সুযোগ ছিল। এই পারফরম্যান্সে আমাদের গর্বিত হওয়া উচিত।”
বিদায় নেওয়ার আক্ষেপ থাকলেও দলের সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে জয় না পেলেও বিশ্বমঞ্চে কেপ ভার্দের সাহসী লড়াই, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং আত্মবিশ্বাস কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে।
সূত্র: এনডিটিভি
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন