চসিক নার্সিং ইনস্টিটিউটে চালু হবে ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি: মেয়র

ছবির সংগ্রহ

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, এ লক্ষ্য বাস্তবায়নে চসিক পরিচালিত নার্সিং ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা এবং সম্ভাব্য দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। জবাবে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যবান ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল হেলথ কার্ড কর্মসূচি, নবজাতকদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে।

মেয়র বলেন, বর্তমানে চসিক নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। তবে স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে আধুনিক কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে এটিকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তার ভাষায়, দক্ষ নার্স তৈরি করা গেলে দেশের স্বাস্থ্যসেবার মান যেমন উন্নত হবে, তেমনি আন্তর্জাতিক শ্রমবাজারেও বাংলাদেশের নার্সদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এজন্য ফ্রান্সের কারিগরি সহায়তা, বিনিয়োগ এবং অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মেয়র।

এ সময় চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ, পর্যটন শিল্পের বিকাশ এবং ফ্রান্সের কোনো শহরের সঙ্গে চট্টগ্রামের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র

সূত্র: চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০