হেডলাইন’ সিরিজে চমক হিসেবে হাজির চঞ্চল চৌধুরী

ছবির সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ নিয়ে দর্শকের সামনে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। মুক্তির পরই সিরিজটির অন্যতম বড় চমক হিসেবে সামনে এসেছে অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম।

মুক্তির আগে সিরিজটির প্রচারণায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি গোপন রাখা হয়েছিল। তবে শনিবার হইচই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব, ইয়াশ রোহান ও চঞ্চল চৌধুরীর একাধিক ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ক্ষমতা, প্রভাব আর অজানা সমীকরণের মাঝে, এবার পরিচয় হোক জুনায়েদ জামশেদের সঙ্গে।’ এতে জানা যায়, সিরিজে জুনায়েদ জামশেদ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের জন্য চমক রাখতেই চঞ্চল চৌধুরীর বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। এছাড়াও সিরিজটিতে আরও কয়েকটি সারপ্রাইজ রয়েছে, যা দর্শক সিরিজটি দেখলেই জানতে পারবেন।

‘হেডলাইন’ সিরিজে অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, সারিকা সাবরিন, ফারহানা হামিদসহ আরও অনেকে। ৮ পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই, ক্ষমতার প্রভাব, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হেডলাইন’। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কম লাগে, বলছে গবেষণা

১

৩১ অক্টোবর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

৩

এনসিপির স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন, মুখ্য সংগঠক রনি

৪

বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

৫

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

৬

বিশ্ববাজারে কমল তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

৭

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০, সংখ্যা ৫০ হতে পারে

৮

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ রিজভীর

৯

স্ত্রীকে যেভাবে খুশি রাখবেন, সুখী দাম্পত্যের সহজ উপায়

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

১১

মেসির মুকুটে নতুন পালক, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার

১২

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

১৩

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

১৪

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

১৫

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

১৬

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

১৭

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

১৮

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

১৯

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০