ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে অভিযোগ ব্রাজিলের, উদাহরণ হিসেবে মেসির গোলের প্রসঙ্গ

ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের করা একটি গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের গণমাধ্যমের দাবি, বিতর্কিত ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তারা একই ধরনের একটি ঘটনায় লিওনেল মেসির গোলের উদাহরণও তুলে ধরেছে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচে চার গোল করে প্রতিটি ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি গোল পেলে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি গড়তে পারতেন তিনি।

ম্যাচের ২৪তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে বল পাঠান ভিনিসিয়ুস। তবে ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে রেফারি সেসার আর্তুরো রামোস গোলটি বাতিল করেন। তার মতে, বল দখলের সময় প্রতিপক্ষকে ফাউল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই সিদ্ধান্তের পর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়। ব্রাজিলের অভিযোগে বলা হয়েছে, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ট্যাকলের পরও খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন রেফারি এবং সেই আক্রমণ থেকেই গোল করেন লিওনেল মেসি। একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে সিবিএফ।

এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে জাপান।

সূত্র: ব্রাজিলের গণমাধ্যম / এসআইএন

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

১০

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১২

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

১৩

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১৪

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১৫

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৮

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৯

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

২০