
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। অতীতেও তা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে সাংবাদিক নেতাদের সঙ্গে এই কালো দিবস পালন করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। বর্তমান সরকারও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
তবে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের আচরণের সমালোচনা করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে পদত্যাগে বাধ্য করার চেষ্টার ঘটনাকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন।
বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংবাদপত্রগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি নতুন সংবাদমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে।
বিএনপিকে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি সব মত ও বিশ্বাসের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। সাংবাদিক ও পেশাজীবীদের জন্য বিএনপি সবচেয়ে নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেও দাবি করেন তিনি।
সূত্র:
জাতীয় প্রেস ক্লাব
ফ্যাশন, সৃজনশীলতা ও ভালোবাসার মিশেলে আপনার পছন্দের হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পণ্য নিয়ে রয়েছে Rangvora Woman। নিজের পছন্দমতো ডিজাইন ও রঙে তৈরি করুন আপনার পছন্দের পোশাক ও উপহার।
👗 হ্যান্ড পেইন্ট জামা: মেয়েদের জন্য আকর্ষণীয় ও নান্দনিক হ্যান্ড পেইন্ট পোশাক।
👕 কাস্টমাইজড টি-শার্ট: নিজের নাম, পছন্দের ছবি ও ডিজাইনে তৈরি টি-শার্ট।
🥻 হ্যান্ড পেইন্ট শাড়ি: ইউনিক ডিজাইনের হাতে আঁকা শাড়ি।
👔 কাস্টমাইজড পাঞ্জাবি: পছন্দমতো রঙ ও নকশায় বিশেষ পাঞ্জাবি।
🎨 হ্যান্ডমেড ডেকোরেশন: ঘর সাজানোর জন্য নান্দনিক হাতে তৈরি পণ্য।
🎁 কাস্টমাইজড গিফট কর্নার: জন্মদিন, বিবাহবার্ষিকী ও প্রিয়জনের জন্য বিশেষ উপহার।
✔️ নিজের পছন্দমতো ডিজাইন ও রঙ নির্বাচন
✔️ ইউনিক হ্যান্ড পেইন্ট ও কাস্টমাইজড পোশাক
✔️ বিশেষ দিনের জন্য আকর্ষণীয় উপহার
✔️ হাতে তৈরি নান্দনিক ডেকোরেশন পণ্য
✔️ আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুবিধা
নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দিতে আজই বেছে নিন আপনার পছন্দের পণ্য। আপনার পছন্দের ডিজাইন আমাদের জানান, আমরা সেটিকে রূপ দিতে প্রস্তুত।
🌸 Rangvora Woman
Hand Painted | Customized Fashion | Handmade Decoration | Gift Corner
মন্তব্য করুন