ইরান-নিউজিল্যান্ড ম্যাচে ৪ গোল, জয় পেল না কেউ

এলিজাহ জাস্টের জোড়া গোলের জবাবে সমতা ফিরিয়ে ২-২ ড্র করেছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ড্রয়ের মিছিল যেন থামছেই না। স্পেন-কেপ ভার্দে, বেলজিয়াম-মিসর এবং সৌদি আরব-উরুগুয়ের পর এবার পয়েন্ট ভাগাভাগি করেছে ইরান ও নিউজিল্যান্ডও। জি গ্রুপের ম্যাচে দুই দল ২-২ গোলে ড্র করেছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইরান। তবে ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। এলিজাহ জাস্ট সুযোগ কাজে লাগিয়ে ইরানের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন।

গোল হজমের পর একাধিক আক্রমণ চালায় ইরান। ১৬ মিনিটে মেহদি তারেমির শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে ৩২ মিনিটে সমতায় ফেরে তারা। মোগানলুর শট ডিফ্লেক্ট হয়ে রামিন রেজাইয়ানের কাছে গেলে তিনি সহজেই বল জালে পাঠান।

প্রথমার্ধের যোগ করা সময়ে আলি নেমাতি ফ্রি-কিক থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে ক্রিস উডের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিজের দ্বিতীয় গোল করেন এলিজাহ জাস্ট। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কিউইরা।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইরান। ৬৩ মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মোহামেদ মুহিবি। বারপোস্টে লেগে বল জালে জড়ালে আবারও সমতায় ফেরে এশিয়ার প্রতিনিধিরা।

বাকি সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে জি গ্রুপে দুই দলই ১ পয়েন্ট করে অর্জন করেছে। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে পরবর্তী ম্যাচে জয় পাওয়ার বিকল্প নেই ইরান ও নিউজিল্যান্ডের সামনে।

সূত্র:

ফিফা বিশ্বকাপ ২০২৬

 

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০