নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নিহত ছাত্রদল ও যুবদল নেতার ঘটনায় দুর্ঘটনাস্থল — ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের জিলানী (২৪) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান (২৬)।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, নিহত দুই নেতা মোটরসাইকেলে করে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক এখনও পলাতক রয়েছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই নেতার মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০