ষষ্ঠ বিশ্বকাপে ওচোয়া, মেসি-রোনালদোর কাতারে মেক্সিকান তারকা

ছবি সংগৃহীত

বিশ্বকাপ এলেই নতুন করে আলোচনায় উঠে আসে মেক্সিকান গোলরক্ষক গুইলের্মে ওচোয়ার নাম। চার বছর পরপর বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফুটবলপ্রেমীদের কাছে তিনি এক বিশেষ চরিত্রে পরিণত হয়েছেন। এবারও ব্যতিক্রম নয়। আসন্ন বিশ্বকাপে ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

সোমবার (১ জুন) আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সহ-আয়োজক মেক্সিকো। প্রধান কোচ হাভিয়ের আগুইরের ঘোষিত দলে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী গুইলের্মে ওচোয়া।

এর মাধ্যমে বিশ্ব ফুটবলের ইতিহাসে বিরল এক রেকর্ডের অংশ হতে যাচ্ছেন তিনি। কারণ, চলতি বিশ্বকাপ হবে ওচোয়া, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়তে পারেননি।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথমবার মেক্সিকোর স্কোয়াডে জায়গা পান ওচোয়া। এরপর প্রতিটি বিশ্বকাপেই জাতীয় দলের অংশ ছিলেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের প্রথম পছন্দের গোলরক্ষক নন, তবুও অভিজ্ঞতার কারণে বিশ্বকাপ দলে গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছেন।

মেক্সিকোর ঘোষিত স্কোয়াডে আরও রয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং ইতালিয়ান ক্লাব এসি মিলানের স্ট্রাইকার সান্তিয়াগো হিমিনেজ। এছাড়া স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো ও কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেসও জায়গা পেয়েছেন।

এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা। তিনি বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখাতে যাচ্ছেন।

কোচ হাভিয়ের আগুইরে তৃতীয়বারের মতো বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল মেক্সিকো। এবার সহ-স্বাগতিক হিসেবে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

গ্রুপ ‘এ’-তে থাকা মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। আগামী ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেক্সিকো।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০