ফিনল্যান্ডকে ৪ গোলে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি জোরালো জার্মানির

ছবি সংগৃহীত

বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে জার্মানি। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (৩১ মে) মেওয়া অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ডিম্যানশাফটরা। ম্যাচের ৩৪তম মিনিটে জোশুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ডেনিস উনডাফ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মান আক্রমণভাগ। ৪৮তম মিনিটে উনডাফের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। এরপর ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন উনডাফ।

মাত্র ছয় মিনিট পর বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা গোল করে জার্মানির জয়কে আরও বড় করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচে পিছিয়ে পড়ার পর ফিনল্যান্ড আক্রমণে ফেরার চেষ্টা করলেও জার্মান রক্ষণভাগের সামনে তারা কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য থেকেই ম্যাচ শেষ করতে হয় সফরকারীদের।

আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

বাস্তব চিত্র ২৪ নিউজের সহ-সম্পাদক আহসান হাবিব আয়াতের জন্মদিন

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

১০

ইইউর প্রতিযোগিতা আইন লঙ্ঘন, গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

১১

মাদ্রাসার ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনায় বিতর্ক

১২

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত, সিদ্ধান্ত আজ হতে পারে

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন

১৫

পীরগঞ্জে ফ্যামিলিকার্ড শুমারি-২০২৬ জনবল নিয়োগ

১৬

ভারতে শিক্ষার্থী আন্দোলনে মোদির পদত্যাগের দাবি

১৭

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

১৮

কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ

১৯

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০