ঈদযাত্রায় কমলাপুরে ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা

ঈদের আনন্দ পরিবার-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রোববার (২৪ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার এখন পর্যন্ত দেখা যায়নি হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা।

সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ভোগান্তি এড়াতে আগেভাগে বাড়ি ফিরছেন অনেকে। যাত্রীরা বলছেন, তুলনামূলক স্বস্তিতেই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন তারা।

এরইমধ্যে সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে অন্তত ৬টি ট্রেন। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের কাছাকাছি চলাচল করছে বলে জানা গেছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আগামীকাল থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন, অর্থাৎ অতিরিক্ত ১০টি ট্রেন চলাচল করবে। এতে যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, দিনভর দুটি ট্রেনে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনা সন্তোষজনক হলেও সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। তবে দ্রুত এসব সমস্যার সমাধানে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

ঈদযাত্রা সামনে রেখে ট্রেন চলাচল ও যাত্রীসেবায় স্বস্তির পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১০

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১১

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১২

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৩

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৪

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

১৫

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

১৬

ডেঙ্গুর নতুন ধরন ডেন-৩, বাড়ছে সংক্রমণ-উদ্বেগ

১৭

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনে সময় বাড়ল

১৮

১৪ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ

১৯

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

২০