ঈদযাত্রায় ট্রেন টিকিট: কবে, কীভাবে পাবেন

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি এবং এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট। অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মে ফেরার টিকিট বিক্রি করা হবে। এরপর পর্যায়ক্রমে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।

পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হলেও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের বাড়তি সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

ঈদ উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ চলবে নির্ধারিত সময়ে। এছাড়া জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ ট্রেন চালু থাকবে ঈদের আগে ও পরে কয়েকদিন।

কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে ঢাকা-জামালপুর রুটে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনও চালানো হবে নির্ধারিত দিনে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সময়মতো টিকিট সংগ্রহ এবং নির্ধারিত নিয়ম মেনে ভ্রমণ করতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র:
রেলওয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের দুই আসনের দায়িত্বে জেবা আমিন

ডিগ্রি আছে, চাকরি নেই: রংপুরের তরুণদের নীরব হতাশা

ফুটবল প্রেমীদের জন্য আজকের প্রশ্ন!

ব্রাজিল সমর্থক বুবলীকেও মুগ্ধ করলেন মেসি, দিলেন ‘জাদুকর’ খেতাব

ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি দেশের কারাগারগুলোতে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিরিরবন্দরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেফতার

বিএনপি-জামায়াত-এনসিপির বিরোধে সুযোগ খুঁজছে আওয়ামী লীগ

আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১২ শর্ত ফাঁস, ক্ষুব্ধ ইসরাইল

১০

মেসির জোড়া গোলে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

১১

ফটিকছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডে, নেতৃত্বে ভ্যান্স ও গালিবাফ

১৩

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

১৪

ছাত্র নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

১৫

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, আটক ৩

১৬

ইরান-নিউজিল্যান্ড ম্যাচে ৪ গোল, জয় পেল না কেউ

১৭

ভরণপোষণ না দেওয়া ১৩ হাজার সমর্থককে বিশ্বকাপে নিষিদ্ধ করতে চায় আর্জেন্টিনা

১৮

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের দুই যুবকের মৃত্যু, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৯

কুড়িগ্রামে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

২০