কলাগাছ নিয়ে দ্বন্দ্বে শাশুড়ি-পুত্রবধূ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় কলাগাছ নিয়ে পারিবারিক বিরোধের জেরে শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন। পারিবারিক কলহের জেরে রাশিদা বেগম নামে এক নারী একটি মামলা দায়ের করলে সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশে থাকা কলাগাছ হেলে পড়লে তা সোজা করতে গিয়ে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে ঝর্ণা বেগম ও তার পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম অভিযোগ করেন, পুত্রবধূর সঙ্গে বিরোধের সময় তাকে মারধর করা হয়েছে এবং তার চুল টেনে উপড়ে ফেলা হয়েছে। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান জানান, দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, একটি ছোট পারিবারিক বিষয় থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সবাই বিস্মিত। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।

সূত্র

ঢাকা পোস্ট ও স্থানীয় সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০