বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশার জয়

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

ভোট গণনা শেষে জানা যায়, একটি পোস্টাল ভোটসহ মোট ১৫১টি কেন্দ্রে তিনি পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অন্যদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফুলকপি প্রতীকের প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন মাত্র ৫২৬ ভোট, ফলে তিনি জামানত হারিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ভোট গণনা শেষে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কর্মকর্তারা জানান, বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। ১৫০টি কেন্দ্র এবং একটি পোস্টাল ব্যালট কেন্দ্রে মোট এক লাখ ৯৩ হাজার ৩২৬টি ভোট পড়ে।

এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ৭১০টি ভোট। ফলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় এক লাখ ৯১ হাজার ৬১৬টি। প্রদত্ত ভোটের হার ছিল প্রায় ৪২ দশমিক ৫৮ শতাংশ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটের হার ছিল প্রায় ৭১ দশমিক ১৫ শতাংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

সকাল দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে দেখা যায়। তবে আগের নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন এবং সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।

সূত্র: নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০