
ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে বাসভাড়া না বাড়ানোর নির্দেশনার পাশাপাশি পরিবহণ খাতের বর্তমান সংকটের কথাও তুলে ধরা হয়েছে। সমিতির দাবি, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহণ পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
এছাড়া ডলারের মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও অনেক বেড়েছে, যা পরিবহণ মালিকদের জন্য বড় ধরনের চাপ তৈরি করছে।
এই প্রেক্ষাপটে পরিবহণ খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির বিবৃতি
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন