১৯ দিনেই ২১২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবাহে বড় উল্লম্ফন

ছবি সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার।

তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

এদিকে, মাসভিত্তিক হিসাবেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের ডিসেম্বরে এই পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস রাখতে পারেন

৩৯১ দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলেন আইভী

তেজগাঁওয়ে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চীনে প্রশিক্ষণে যাচ্ছেন ২০ বাংলাদেশি ছাত্রনেতা

পুলিশ কনস্টেবলের মেয়ে নিখোঁজ, তদন্তে পুলিশ

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঈদযাত্রায় ১৩ দিনে সড়কে প্রাণ গেল ২৮১ জনের

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

ওসমান হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্যে তোলপাড়

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

১০

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

১১

জুন থেকে বিদ্যুতের দাম বাড়ছে, ইউনিটে বাড়ল ১.৫২ টাকা

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

১৩

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় জনতার ঢল

১৪

২০২৬ বিশ্বকাপে জার্মানির মুক্তির মিশন, ফিরবে কি সেই দাপট?

১৫

মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে ৫.৮৮ লাখ কোটি টাকা

১৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আশা ট্রাম্পের, সমঝোতা হতে পারে সপ্তাহেই

১৭

কুরবানির পশুর চামড়ার বাজারে ধস, বিপাকে এতিমখানা-মাদ্রাসা

১৮

ষষ্ঠ বিশ্বকাপে ওচোয়া, মেসি-রোনালদোর কাতারে মেক্সিকান তারকা

১৯

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

২০