২০২৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিনের ছুটির প্রস্তাব

ছবি: সংগৃহীত।

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের সম্ভাব্য ছুটির তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এ তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকতে পারে।

খসড়া তালিকায় পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, শীতকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি রাখা হয়েছে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

এই ছুটির মধ্যে রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ)।

অন্যদিকে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবস উপলক্ষে এক দিন করে ছুটির প্রস্তাব রয়েছে। তারিখ অনুযায়ী সম্ভাব্য ছুটিগুলো হলো—

জানুয়ারি: ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি।

মার্চ: ২ মার্চ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে এক দিন করে ছুটি। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিল: ৪ এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি।

মে: ১ মে মহান মে দিবস শনিবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি রাখা হয়নি।

জুন: ১৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব রয়েছে।

জুলাই: ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

আগস্ট: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি।

সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি।

অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ উপলক্ষে মোট তিন দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি।

নভেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব রয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি।

সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। একই সঙ্গে এটি খসড়া তালিকা হওয়ায় চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

১

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, দগ্ধ ৬ শিক্ষার্থী

২

২০২৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিনের ছুটির প্রস্তাব

৩

GGbet Bold Bets That Reap Big Rewards

৪

La apuesta definitiva para quienes buscan ganar

৫

Cel Mai Bun Ghid pentru Spino Gambino România

৬

7slots Your Gateway to Unmatched Jackpot Thrills

৭

Spălăcia Câștigurilor cu Spinogambino România

৮

Iskoristi BDMBet Bonus i Uzivaj u Igri

৯

Secure Your Orozino Login Effortless Fast Access

১০

N1 Casino Review Jouw Eerlijke Blik op Winnaars

১১

Accédez à Win Vegas Plus Bonus Sans Dépôt Immédiat

১২

Fatbet Big Wins Unleash Your Inner High Roller

১৩

Samba Slots Nederland Your Ultimate Game Destination

১৪

Zabavaj se ob Yukon Gold kasino nagradah

১৫

Spinning Music Reviews Your Way to Fresh Insights

১৬

Revolut Slots Bonus Clevere Wege zum Gewinn

১৭

Spinogambino Casino echte Fairplay und große Gewinne

১৮

Bonus bez depozytu w GGBet na start

১৯

Casino Unibet gir deg uforglemmelig spenning

২০