সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও নাসিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে এ যানজট শুরু হয়। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পাশাপাশি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এবং বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল বাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত এবং ভারী পণ্যবাহী যানবাহনের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। তবে সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী সড়কে উন্নয়নকাজ চলায় ওই পথে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের মাঝখানে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ওঠানামা। চালকেরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণে যানজটের চাপ আরও বেড়ে যাচ্ছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর ভারী পণ্যবাহী যানবাহন সড়কের গর্তে আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ফলে বিশ্বরোড গোলচত্বরকে কেন্দ্র করে চারদিকে যানজট ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় ধীরগতিতে চলতে হচ্ছে।

সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম দেওয়ান বলেন, বিশ্বরোড এলাকায় সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে গর্ত থাকায় পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাচ্ছে। এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

১

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

২

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৩

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৪

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

৫

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

৬

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

৭

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

৯

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১০

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১১

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১২

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৩

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

১৫

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

১৬

সালমানের সঙ্গে কাজ করলে পরের লক্ষ্য, হুঁশিয়ারি টাইগারকে

১৭

চাঁদাবাজি নয়, মাদকবিরোধী অভিযানেই নেমেছিলাম: ইশরাক

১৮

ইসলামে দাড়ি কাটার হুকুম ও বিধান জেনে নিন

১৯

পূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

২০