ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার অভিনয়ে ফেরা নয়, তার একটি মন্তব্যকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে দেওয়া এক বক্তব্যে পপি বলেন, জীবনে যতটুকু পাপ করেছেন, তা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান এবং বাকি জীবন আল্লাহ-খোদার নাম নিতে চান। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা ছিল, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্য নিয়ে নিজের মতামত জানিয়ে জয় লেখেন, মৌসুমীর পর এবার পপিও একই ধরনের কথা বললেন। শাবনূর ও পূর্ণিমাও একই কথা বললে একটি প্রজন্মের অভিনেত্রীদের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় জয় আরও বলেন, অভিনেত্রীরা যদি অভিনয়কে গুনাহের কাজ হিসেবে বুঝতে পেরে থাকেন, তাহলে তাদের ভক্ত হয়ে যারা তাদের অনুসরণ করেছেন, তাদের অবস্থান কী হবে—সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া করার আহ্বান জানান।

জয়ের ওই পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্ন নেটিজেন নিজেদের মতামত প্রকাশ করেন। সেখানে মন্তব্য করেন ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পারাজও।

বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

তার এই মন্তব্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে পপির বক্তব্যের প্রতি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখছেন অনেকেই।

উল্লেখ্য, সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি তার বর্তমান জীবন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, সুন্দরভাবে বাঁচতে চান এবং জীবনের বাকি সময় আল্লাহ-খোদার নাম নিতে চান। অতীতে যতটুকু পাপ করেছেন বলে তিনি মনে করেন, সেগুলো থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথাও জানান।

পপির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করেন, তিনি হয়তো চলচ্চিত্রে অভিনয়ের জীবনকে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন। যদিও বিষয়টি নিয়ে পপির পক্ষ থেকে অভিনয়কে সরাসরি পাপ হিসেবে উল্লেখ করে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে, পপির বক্তব্য এবং বাপ্পারাজের মন্তব্যকে কেন্দ্র করে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

১১

হারিয়ে যাচ্ছে শৈশবের মাঠ, মোবাইলের পর্দায় বন্দি শিশুরা

১২

কক্সবাজারের হোটেল বারে সংঘর্ষে যুবক নিহত, আটক যুবকেরও মৃত্যু

১৩

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধে কঠোর ইউজিসি, গাফিলতিতে ব্যবস্থা

১৪

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, নজর ইরান-কাতার বৈঠকে

১৫

নজরুলের কবিতা-গানে আজও জাগে দ্রোহ ও মানবতার সুর

১৬

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

১৭

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

১৮

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

১৯

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

২০