পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে।

তিনি জানান, বাসটি মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন—মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বাস থেকে বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

বাসটির প্রকৃত গতিবেগ এবং দুর্ঘটনার কারণসহ বিস্তারিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কোয়ার্টারে সাবলেট, অসন্তোষ প্রধানমন্ত্রীর

১

পাঁচ বছরেও শেষ হয়নি কীর্তিনাশার দুই সেতু, ভোগান্তিতে মানুষ

২

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

৩

দিল্লিতে আটক এআইএসএ নেত্রী মুক্ত, হেফাজতে অভিজিৎ

৪

আজ শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

৫

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৬

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, মারধর নিয়ে বিতর্ক

৭

ছাত্ররা জীবন না দিলে দেশে ফিরতে পারতেন না তারেক রহমান’: নাহিদ

৮

ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, ভাঙচুর প্রাইভেট কার

৯

সিলেটের লালাখাল: নীল-সবুজ পানির টানে ছুটছেন পর্যটকরা

১০

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, আন্দোলন চলার ঘোষণা

১১

দুই দিন বন্ধ থাকবে এলপিজির দোকান, সাত দফা দাবি ব্যবসায়ীদের

১২

বিধবা-বেকার কার্ড চালু হলে আগে এমপিদের স্ত্রীরা নেবেন

১৩

রিকশাভাড়া থেকে ভিক্ষা, বাংলা কিউআরে টাকা লেনদেনের নতুন সুবিধা

১৪

জ্বালানি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে সপ্তাহব্যাপী মাঠে নামছে এনসিপি

১৫

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১৬

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

১৭

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

১৮

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

১৯

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

২০