বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

ছবি: সংগৃহীত

নিজের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচারণায় গিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন কন্নড় সুপারস্টার যশ। জনগণের ভালোবাসার প্রতিদান দিতে বিজয় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বিজয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান যশ।

যশ বলেন, বিজয়ের কাছ থেকে তারা সবসময় অনেক কিছু শিখেছেন। তার কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। জনগণ তাকে যে স্থান ও দায়িত্ব দিয়েছে, তিনি সেটি ধরে রেখেছেন বলেও মন্তব্য করেন যশ।

বিজয়ের শৃঙ্খলা ও একাগ্রতার প্রশংসা করে যশ আরও বলেন, তার কাজের প্রতি গভীর মনোযোগ ও দায়িত্ববোধ সহজেই বোঝা যায়।

‘টক্সিক’ এবং বিজয়ের ‘জন নায়গান’ সিনেমার প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার প্রসঙ্গ টেনে যশ বলেন, বিজয় তামিলনাড়ুর মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কতটা পরিশ্রম করছেন, সে বিষয়ে তিনি নিয়মিত খবর পান।

যশের ভাষ্য, ভক্ত ও সাধারণ মানুষ শিল্পীদের যে ভালোবাসা ও সম্মান দেন, তা ফিরিয়ে দেওয়া প্রত্যেক শিল্পীর দায়িত্ব। বিজয় বর্তমানে এমন একটি পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি তামিলনাড়ুর মানুষের প্রতি সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে, আগামী ২৬ আগস্ট হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’-এর। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১০

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১১

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১২

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৪

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৫

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১৭

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

১৮

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

১৯

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

২০