যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, এক সপ্তাহেই প্রাণ গেল ৫ জনের

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে টানা ভারী বৃষ্টি, প্রবল ঝড় ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো কাজ করছেন উদ্ধারকর্মীরা। অনেক এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় নৌকার মাধ্যমে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট জানান, গত তিন দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন ফেডারেল জরুরি অবস্থা ঘোষণার আবেদন করেন। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আবেদনে সম্মতি দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যার পানির মধ্যে গাড়ি চালানোর সময় এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বাড়ির ওপর গাছ পড়ে এক শিশুর মৃত্যু হয়। নদীতে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে বন্যার পানি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তাদের মতে, অল্প গভীর মনে হলেও প্রবল স্রোতের পানি মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১

ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, মারধর নিয়ে বিতর্ক

২

ছাত্ররা জীবন না দিলে দেশে ফিরতে পারতেন না তারেক রহমান’: নাহিদ

৩

ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, ভাঙচুর প্রাইভেট কার

৪

সিলেটের লালাখাল: নীল-সবুজ পানির টানে ছুটছেন পর্যটকরা

৫

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, আন্দোলন চলার ঘোষণা

৬

দুই দিন বন্ধ থাকবে এলপিজির দোকান, সাত দফা দাবি ব্যবসায়ীদের

৭

বিধবা-বেকার কার্ড চালু হলে আগে এমপিদের স্ত্রীরা নেবেন

৮

রিকশাভাড়া থেকে ভিক্ষা, বাংলা কিউআরে টাকা লেনদেনের নতুন সুবিধা

৯

জ্বালানি ও দ্রব্যমূল্যের প্রতিবাদে সপ্তাহব্যাপী মাঠে নামছে এনসিপি

১০

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান জানাল দিল্লি

১১

সৌদিতে দক্ষ কর্মীদের পরিবার নেওয়ার নিয়মে বড় পরিবর্তন

১২

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়েছে: রিজভী

১৩

প্রাথমিকের নিয়োগে নতুন সংকট, চাকরিতে যোগ দেননি ১,৪৭১ জন

১৪

নারীরা কেন বিয়েতে আগ্রহ হারাচ্ছে, বাস্তবতা কী বলছে?

১৫

মেসির শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান

১৬

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

১৭

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিলেন পূর্ণিমা-পরীমনি-ইরফান

১৮

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩; বাড়ছে উত্তেজনা

১৯

সালমান মুক্তাদিরের মন্তব্যে নাছিরের জবাব, বললেন যা

২০