নবম পে স্কেল চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক

ছবি সংগ্রহ

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বেতন বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

যদি আজকের বৈঠকে সুপারিশ চূড়ান্ত করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন পে স্কেলের মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে বিভিন্ন ধরনের ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধের প্রস্তাব রাখা হয়েছে।

নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে সরকারি কর্মচারীদের দেওয়া ২ হাজার থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় ওই বিশেষ ভাতার প্রয়োজন থাকবে না।

সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বলেছেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল সময়োপযোগী ও যৌক্তিক উদ্যোগ। তার মতে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৪০ শতাংশ এবং কর্মকর্তাদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবসম্মত।

তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে মূল্যস্ফীতির সরাসরি বড় ধরনের সম্পর্ক নেই। তাই এ নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।

সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। নীতিগত অনুমোদনের পর প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর অর্থ বিভাগ নবম পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। প্রয়োজনে এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিংও নেওয়া হতে পারে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে নতুন এক্সপ্রেসওয়ে

নবম পে-স্কেল বাস্তবায়নে অর্থ জোগাবে যেভাবে সরকার, নেওয়া হয়েছে ৫ পরিকল্পনা

বৃষ্টির পানিতে ডুবছে সংসদ ভবন, ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

মেসির বিদায়ের চিঠি ও ‘টাইম টার্নার’: লুকিয়ে কী বার্তা?

প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

১০

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

১১

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

১২

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

১৩

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪

অপহরণের পর গাছে বেঁধে আগুন, ৫৪ দিন লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

১৫

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৬৭৫ মরদেহ উদ্ধার

১৬

৩১ ঘণ্টার যানজট কাটছে, তবু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তি

১৭

শহীদ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

১৯

হারিয়ে যাচ্ছে শৈশবের মাঠ, মোবাইলের পর্দায় বন্দি শিশুরা

২০