
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভরশীল বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিকল্পনার অংশ হিসেবে বৃহত্তর বগুড়ায় একটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে একাধিক প্রকল্প ‘ফাস্ট ট্র্যাক’ পদ্ধতিতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ১০ বছরে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি জানান, নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল এবং সাবমেরিন সংযোজনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে একটি সামরিক শিল্পাঞ্চল (ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন) গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈদেশিক নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, উন্নত ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নেও কাজ চলছে।
এদিকে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-র এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিন বছর ও সাত বছর মেয়াদি পৃথক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন