
জাগ্রত ব্যবসায়ী ও জনতার ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধি, নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে নতুন দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্পোরেট অনিয়মের প্রতিবাদ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা জানান, ২০১৭–১৮ সালের দিকে দেশের বৈদ্যুতিক খাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্রেডার্সরা বড় কর্পোরেট প্রতিষ্ঠানের বাজার দখল ও প্রতিযোগিতাজনিত নানা সমস্যার মুখোমুখি হন। সেই বাস্তবতা থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাগ্রত ব্যবসায়ী ও জনতা’র যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুর রহমান মাহবুব ও বর্ষা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান শিহাব রিফাত আলম। এছাড়া বিশেষ বক্তব্য রাখেন সিনিয়র কো-চেয়ারম্যান এমদাদুল হক এবং গোলাম আকবর চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাহবুব হাসান সরকার। সমাপনী বক্তব্য দেন এ কে এম সেলিম আহমেদ।
বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকার রক্ষার পাশাপাশি মানবসেবা, স্বেচ্ছায় রক্তদান, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনটি ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং দেশের সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
📞 ফোন: 01405689747
📧 ইমেইল: news@bastobchitro24.com
📍 Bastobchitro24 News Team
মন্তব্য করুন