নতুন পে-স্কেলে বাড়ছে পরিচালন ব্যয়, চাপে বাজেট

ছবি সংগৃহীত

কঠোর ব্যয় সংকোচনের ঘোষণা থাকলেও আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে পরিচালন ব্যয় কমানো যাচ্ছে না। নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগের কারণে শেষ মুহূর্তে পরিচালন ব্যয়ে আরও ৮ হাজার কোটি টাকা যুক্ত হয়েছে বলে জানা গেছে।

এর ফলে পরিচালন ব্যয় বেড়ে প্রায় ৬ লাখ ৩৮ হাজার কোটি টাকায় পৌঁছাতে যাচ্ছে, যা ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে সামগ্রিক বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মে মাসে বাজেটের প্রাথমিক খসড়ায় পরিচালন ব্যয়ের জন্য ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল। তবে নবম জাতীয় পে-স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় এ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাজারে চাহিদা বাড়বে। তবে উৎপাদন বৃদ্ধি ছাড়া ভোগ ব্যয় বাড়লে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদের মতে, দীর্ঘদিন পর বেতন কাঠামো সমন্বয় প্রয়োজন ছিল। তবে শুধু বেতন বৃদ্ধি নয়, সরকারি সেবার মান এবং প্রশাসনিক দক্ষতাও বাড়াতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, বর্তমানে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রাজস্ব আয় বৃদ্ধি। রাজস্ব সংগ্রহ বাড়ানো না গেলে বাড়তি ব্যয় মেটাতে ঋণের ওপর নির্ভরতা বাড়তে পারে, যা বেসরকারি খাতের বিনিয়োগ ও ঋণপ্রবাহকে প্রভাবিত করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পরিচালন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি উন্নয়ন ব্যয়ের ওপর চাপ সৃষ্টি করছে। ফলে অবকাঠামো উন্নয়ন ও সরকারি বিনিয়োগের গতি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি খরচে কৃচ্ছ্রসাধন, রাজস্ব কাঠামোর সংস্কার এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা এবং অপচয় রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বেসরকারি খাতের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকারকে আরও কার্যকর আর্থিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১০

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

১১

নতুন পে-স্কেলে বাড়ছে পরিচালন ব্যয়, চাপে বাজেট

১২

বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

১৩

জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

১৪

তোফায়েলসহ ১৬ সাবেক এমপির নামে সংসদে শোকপ্রস্তাব

১৫

ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

১৬

টিভিতে আজকের খেলা: ডিপিএল, টেস্ট ও ফুটবল

১৭

ব্যাংক খাতে মন্দ ঋণ ছাড়াল ৫.৫২ লাখ কোটি টাকা

১৮

স্বরূপ গ্রেফতারে ইঙ্গিতপূর্ণ পোস্ট, যা বললেন দেব

১৯

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্ত্রীর মৃত্যুদণ্ড

২০