ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীনের ওপর হামলা

জুমার নামাজ শেষে ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগও উঠেছে। ঘটনাটি শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বের হলে “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করে। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঝিনাইদহে অবস্থানকালে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু হয়।

তার ভাষ্য অনুযায়ী, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তিনি নিজেও কিল-ঘুষির শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।

পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলার সময় কয়েকটি মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

ঘটনার পর স্থানীয় এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর নীতিমালা করবে ইউজিসি

১১ মাসে ডাকসুর এমন কাজ ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম

তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রিসভায় রদবদল

এআইকে যেসব প্রশ্ন করা উচিত নয়, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

জ্বালানি সংকটে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং, বন্ধ ৬ বিদ্যুৎকেন্দ্র

কলকাতার হোটেলে আগুনে সাংবাদিক দেবাশীষসহ নিহত ৭ বাংলাদেশি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল ঘোষণা আজ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন কি গাজী নজরুল?

১০

কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমছে না মশা, বাড়ছে ডেঙ্গু

১১

নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা, তমিজী হককে আটকে রাখার অভিযোগ

১২

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

১৩

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯; বাংলাদেশি থাকার আশঙ্কা

১৪

জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, জানালেন জোয়া আখতার

১৫

২১ ঘণ্টা পর মুক্তি পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

১৬

শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

১৭

মহাসড়কে আর চলবে না থ্রি হুইলার, চালু হলো এআই ক্যামেরা

১৮

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

১৯

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ

২০