সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

ছবি: সংগৃহীত

ঢাকায় আসার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকায় আসার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ মিশা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার অকালমৃত্যুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। শোকবার্তায় তিনি বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর আকস্মিক মৃত্যু বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষ করেন। পরে ২০২৫ সালে তিনি বিএসটিআইয়ে পরীক্ষক হিসেবে যোগ দেন।

মৃত্যুর সময় তিনি ৫০তম বিসিএসের ভাইভা পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। একজন তরুণ ও সম্ভাবনাময় পেশাজীবীর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষক, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, শেখ মিশা খাতুনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-২০২৫। এক শোকবার্তায় ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সবার মাঝে চিরদিন বেঁচে থাকবে।

শোকবার্তায় শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করা হয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

ডেঙ্গুর নতুন ধরন ডেন-৩, বাড়ছে সংক্রমণ-উদ্বেগ

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনে সময় বাড়ল

১৪ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ

মোনাকোর কাছে ২-১ গোলে হার, তিন ম্যাচেও জয়ের দেখা নেই পিএসজির

৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে নতুন এক্সপ্রেসওয়ে

নবম পে-স্কেল বাস্তবায়নে অর্থ জোগাবে যেভাবে সরকার, নেওয়া হয়েছে ৫ পরিকল্পনা

বৃষ্টির পানিতে ডুবছে সংসদ ভবন, ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

১০

মেসির বিদায়ের চিঠি ও ‘টাইম টার্নার’: লুকিয়ে কী বার্তা?

১১

প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

১২

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

১৩

নবম পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

১৪

বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

১৫

ইনকাম হলে পাপ মনে হয় না, পপির বক্তব্যে বাপ্পারাজ

১৬

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

১৭

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

১৮

কোথায় হারাল সেই নব্বই দশক? স্মৃতির পাতায় আজও ‘সুইট নাইন্টিজ’

১৯

সিলেটে মোটরসাইকেল ‘ট্রায়াল’ দিতে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

২০