পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেয়ে উপজেলা প্রকৌশলী পদে উন্নীত হওয়ায় আলতাফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী জনাব আসাদুজ্জামান বাপ্পী।

বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান আসাদুজ্জামান বাপ্পী। এ সময় তিনি আলতাফ হোসেনের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

জানা যায়, পদোন্নতির আগে আলতাফ হোসেন পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সেকশনাল অফিসার (এসও) হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং উন্নয়নমূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উপজেলা প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন।

বর্তমানে তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের জন্য পদোন্নতি পেলেও তার নতুন কর্মস্থল পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আলতাফ হোসেনের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

পদোন্নতিকে কেন্দ্র করে সহকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও আলতাফ হোসেন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০