তৃতীয় লিঙ্গের বাকি এখন সফল উদ্যোক্তা, ছোট্ট হোটেলেই মাসে আয় লক্ষাধিক টাকা

রংপুরের পীরগঞ্জে ছোট্ট একটি হোটেল চালিয়ে নিজের ভাগ্য বদলে দিয়েছেন তৃতীয় লিঙ্গের আব্দুর রহমান বাকি। সমাজের প্রচলিত পথ এড়িয়ে কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে গড়ে তুলেছেন সফল ব্যবসা। বর্তমানে তার হোটেল থেকে মাসে লক্ষাধিক টাকা আয় হচ্ছে।

জানা গেছে, তৃতীয় লিঙ্গের অনেকেই চাঁদা তুলে জীবিকা নির্বাহ করলেও বাকি শুরু থেকেই সেই পথকে অপছন্দ করতেন। সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থেকেই তিনি রান্নার কাজ শেখেন। প্রায় ১২ বছর রংপুর শহরের একটি সরকারি স্টাফ কোয়ার্টারে রান্নার কাজ করে অভিজ্ঞতা অর্জনের পর পীরগঞ্জ কলেজ রোডে একটি টিনের ছাপরায় চালু করেন ‘বাকি মামার হোটেল’

ঘরোয়া স্বাদের খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক ব্যবহারের কারণে অল্প সময়েই স্থানীয়দের আস্থা অর্জন করে হোটেলটি। বর্তমানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে খাবার খেতে আসেন। ভিক্ষুক থেকে শুরু করে বিসিএস ক্যাডার—সবাই তার নিয়মিত ক্রেতা।

হোটেলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। বর্তমানে সেখানে ৫ থেকে ৬ জন কর্মচারী কাজ করছেন।

ব্যবসার পাশাপাশি মানবিক উদ্যোগেও প্রশংসিত বাকি। যাদের খাবার কেনার সামর্থ্য নেই, তাদের বিনামূল্যে খাবার দেন তিনি। তার বিশ্বাস, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় সম্পদ।

স্থানীয়রা জানান, বাকি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সততা থাকলে যে কেউ সম্মানের সঙ্গে সফল হতে পারেন। তার এই সংগ্রাম ও সাফল্যের গল্প সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষোভে বাসে আগুন; ছবি তুলতে গিয়ে সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ, সামরিক স্থাপনায় হামলার দাবি

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ ও তটিনী

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিতে ২৫২ শিক্ষার্থী নির্বাচিত

পীরগঞ্জে সরকারি পাকা সড়ক কেটে দুর্ভোগ, সেতুর দাবি

বন্যা পরিস্থিতি: ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বিশ্বকাপ ম্যাচ, ৫০ টাকার টিকিটে দেখা যাবে।

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা: চার পৌরসভার সব ছুটি বাতিল, খুলেছে জরুরি কন্ট্রোল রুম

টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি, দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রাজধানী

পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময় সভা, উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ

১০

প্রেমিকার অনুরোধে আলোচনায় স্পেন তারকা ইয়ামাল

১১

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন, প্রশ্ন শেখ হাসিনার

১২

পীরগঞ্জ বড় নিজামপুর জামে মসজিদের ভিত্তি নির্মাণের উদ্বোধন

১৩

দখল-দূষণে ঐতিহ্য হারাচ্ছে পীরগঞ্জের শতবর্ষী মাদারগঞ্জ হাট

১৪

পীরগঞ্জে এমপি মাওলানা নূরুল আমিনের বরাদ্দের জিআর চাল ২৮ পরিবারের মাঝে বিতরণ

১৫

পদোন্নতিতে উপজেলা প্রকৌশলী হলেন আলতাফ হোসেন, পীরগঞ্জে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই রাজধানীর ব্যস্ত জীবন, বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা, হালদার পানি বিপদসীমার ওপরে

১৮

সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের বৈঠক

১৯

পর্ন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, কুড়িগ্রামে চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ৩

২০